অন্যান্য দেশ সংযোগ ফিচার

ঋণের দায়ে নিঃস্ব পরিবার; রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল ইসলাম (৩০) তার স্ত্রী ও সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যাতে লেখা, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে।’

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকার একটি বাড়ি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।

পুলিশ জানায়, মিনারুল তার স্ত্রীকে ওড়না দিয়ে এবং মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা চিঠিতে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। আমি মরে গেলে আমার ছেলে-মেয়ে কার আশ্রয়ে বাঁচবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা ঋণের দায়ে আর খাবারের অভাবে মরে গেলাম। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমার জন্য কাউকে আর ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেকের কাছে ছোট হয়েছেন। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

স্থানীয়রা জানান, মিনারুল একসময় জুয়া খেলতেন এবং মাদকাসক্ত ছিলেন। এ কারণে তিনি বিপুল পরিমাণ ঋণ করেছিলেন। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ পরিশোধ করলেও আর্থিক সংকট থেকে বের হতে পারেননি। প্রায়ই তাদের দু’বেলা খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়তো।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সব দিক বিবেচনায় রেখে পুলিশ তদন্ত করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার