জাতীয়

উত্তরায় বারে অভিযান; ৪৫৮ বোতল বিদেশি মদ, ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার

উত্তরায় বারে অভিযান; ৪৫৮ বোতল বিদেশি মদ, ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার

ঢাকার উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্ট নামে এক বারে অভিযান চালিয়ে ৪৫৮ বোতল অনুমোদনহীন বিদেশি মদ ও ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় আরো ৩৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিষয়ে জানাতে আজ শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই সেই বারের কর্মচারী। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি মদ ও বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু

ডিবি জানায়, উদ্ধার হওয়া মদ ও বিয়ার উত্তরার গরীবে নেওয়াজ সড়কের একটি ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় মজুত করা ছিল। এসব মদ ও বিয়ার আমদানির কোনো বৈধ নথি দেখাতে পারেনি বার কর্তৃপক্ষ। যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তবে শুল্ক বিভাগের ছাড়পত্রের নথি থাকবে। আর যদি পর্যটন করপোরেশন থেকে নেওয়া হয়, তবে তাদের নথি থাকবে। এগুলোর কিছুই বার কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

ডিবি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এই বারে উঠতি বয়সের শত শত তরুণ-তরুণীর যাওয়া-আসা আছে। সেখানে পার্টির নামে গানবাজনাসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়। তবে এসবের জন্য বার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানা থেকে অনুমতি নেয়নি।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ১৩ কোটি টাকার মাদক ফেলে পালাল পাচারকারীরা - tathyasangjog

    October 7, 2022

    […] আরও পড়ুনঃ উত্তরায় বারে অভিযান; ৪৫৮ বোতল বিদেশি ম… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র