জাতীয় ফিচার

ঈদযাত্রায় নিরাপত্তার পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশনা

আসন্ন ঈদ-উল-আজহার সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর গবাদিপশুর হাট, কমলাপুর রেলস্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদযাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি জানান, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক ও মহাসড়কে নজরদারি জোরদার করবেন, যাতে ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে।

জাহাঙ্গীর আলম কঠোরভাবে বলেন, “বাসে অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত যাত্রী পরিবহনের কোনো ছাড় দেওয়া হবে না। মোটরসাইকেলে তিনজন যাত্রী বহন বা হেলমেট না পরার ক্ষেত্রেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি সবাইকে নিয়ম মেনে যাত্রা করার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র