জাতীয় ফিচার

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে বলেন, যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অবহেলা করবেন বা কাউকে অবৈধ সুবিধা দিবেন, তাদের আইনের আওতায় আনা হবে।

নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন:এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে।

নির্বাচনে দায়িত্ব পালনে কারো কোনোরকম অবহেলা থাকলে, সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, “আগে এক্ষেত্রে জিডি করে রাখা হতো। এবার কিন্তু সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”

তিনি এই সময় জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সহযোগিতার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বক্তব্যগুলোর বেশিরভাগ সময় সত্যতা থাকে না। তিনি সাংবাদিকদের সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অনুরোধ জানান, যাতে উস্কানিমূলক বক্তব্যগুলো প্রতিহত করা যায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র