আর্মেনিয়ার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে নিহত ১৫
আর্মেনিয়ার আজারবাইজানের সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির গেঘারকুনিক প্রদেশের আজাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।
এ বিষোয়ে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সুরেন পাপিকিয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামের সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটেছে। সেনারা চুলার জ্বালানিতে পেট্রল ব্যবহার করার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ১৫ সেনা নিহতের পাশাপাশি অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এরইমধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি সেনাদলের দায়িত্বে থাকা জেনারেল ভাগ্রাম গ্রিগরিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা





