মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯
ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ট্রাকটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি যাচ্ছিল রত্নাগিরি জেলার গুহাগরের দিকে। যাত্রীবাহী গাড়িটির ধ্বংসাবশেষ দেখলেই দুর্ঘটনার ভয়াবহতা বোঝা যায়।
নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





