খেলা

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলে সৌদি আরব। আজ মঙ্গলবার লুইসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই হারে আর্জেন্টিনার টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিও থমকে গেল।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পরেছিল সৌদি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে সৌদি আরব।

প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। বিরতি থেকে ফেরার পর সৌদি আরবের হয়ে পরপর দুই গোল করেন যথাক্রমে সালেহ আল-শেহরি ও সালেম আল-ডসারি।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে দেয়া গোলে লিড পায় তারা। ওই অর্ধে অন্তত ৪-০ গোলে এগিয়ে যেতে পারতো শিরোপা ফেভারিট দলটি। কিন্তু তিনটি গোলই বাতিল হয়েছে অফসাইডের কারণে। এ সময় অফসাইডের কারণে বাতিল হয় মেসির একটি ও লটারো মার্টিনেজের দুটি গোল।

আর্জেন্টিনা ম্যাচের দশম মিনিটে লিড পায় তারা। ডি বক্সের বাইরে থেকে মেসি ফ্রি কিক নিলে প্রতিহত করেন সৌদি আরবের গোল রক্ষক। কিন্তু ইতোমধ্যেই ডি বক্সের ভেতর আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারদেসকে অবৈধভাবে আল বুলাইহি ধাক্কা দিয়ে ফেলে দেন। ভিএআর প্রযুক্তি দেখে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে বাঁ পায়ের মাটি কামড়ানোর শটে সহজে গোল করেন মেসি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিন।

২২ তম মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। মধ্য মাঠ থেকে উড়ে আসা ক্রসের বল মেসি বেশ দ্রুত নিয়ন্ত্রনে নিয়ে একা থাকা সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন। তবে এর আগেই অফসাইডের নির্দেশ দেন লাইন্সম্যান।

২৮ তম মিনিটে লটারো মার্টিনেজের পা থেকে আবারো আসে গোল। অফসাইট ট্র্যাক ভেঙ্গে ফাঁকায় থাকা সৌদি গোলরক্ষককে পরাজিতও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় অফসাইডের কারনেই।

৩৫ তম মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেয়া বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে সৌদি গোল রক্ষক আল-ওয়েসিসকে হারিয়ে বল জালে পাঠান মার্টিনেজ। এবারের গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। ইনজুরি টাইমে ডি মারিয়ার একটি প্রচেষ্টা রুখে দেন সৌদি গোল রক্ষক। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফেরার পর চিরচেনা আবহাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে সুদূর দক্ষিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে চেপে ধরে মধ্যপ্রাচ্যের দল সৌদি আরব। সফলও হয় তারা। ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সের মধ্যেই ফিরাস আল-বুরাইকানের বাড়িয়ে দেয়া বল প্লেসিং শটে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন ১১ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার সালেহ আল-শেহরি (১-১)। ফলে সমতায় ফিরে আসে সৌদি আরব।

এমন সাফল্যে আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে সৌদি আরব। ৫ মিনিট পর ফের গোল করে এগিয়ে যায় তারা। ৫৩ মিনিটে লেফট উইঙ্গার সালেম আল-ডসারি আর্জেন্টাইন পোস্টে বল পাঠালে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর