আমিরাতে তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় একসঙ্গে তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে ঘটনাস্থল থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলির আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। তিন জনই বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে কর্মরত ছিলেন।
গ্রোসারির মালিক বাংলাদেশি মুহাম্মদ রহিম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হয়ে কর্মচারীদের ডাকতে যাই। সাড়া না পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ঘরের দরজা খোলা পাই৷ পরে ভেতরে প্রবেশ করে দেখি তিনজনই মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।
তবে জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের বিষাক্ত ধোয়ায় ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত





