জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

আবারও দুই দিনের অবরোধ দিল বিএনপি

দুর্গাপূজা

আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে।

সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা ও পণ্ড করা, হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের কর্মসূচি দেওয়া হয়।

২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার অভিযানের মুখে আত্মগোপনে আছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে রুহুল কবির রিজভী জানান, দলীয় কার্যালয় তালাবদ্ধ, নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেপ্তারসহ উদ্ভূত পরিস্থিতির কারণে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রতিবছর এই দিবসে দলের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের পক্ষ থেকে আলোচনাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করে রিজভী নেতা-কর্মী ও দেশবাসীকে সর্বাত্মকভাবে তা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এত গ্রেপ্তার, হামলার মধ্যেও ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায়’ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ “তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান”

রিপোর্টার

About Author

2 Comments

  1. বিএনপির সঙ্গে জামায়াতেরও অবরোধ বুধ ও বৃহস্পতিবার - Tathya Sangjog

    November 6, 2023

    […] আরও পড়ুনঃ আবারও দুই দিনের অবরোধ দিল বিএনপি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র