“তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস থেকে ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় বিএনপি। দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিলেট থেকে প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নির্বাচনের মাঠে যারা থাকবেন তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।
আরও পড়ুনঃ বায়ু দূষণের ফলে কি হার্ট অ্যাটাক হয়?






আবারও দুই দিনের অবরোধ দিল বিএনপি - Tathya Sangjog
November 6, 2023[…] […]