ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

ডলারের মূল্য স্থিতিশীল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্ট কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে (এসপিআর) মজুদ বাড়ানোর পরিকল্পনা ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। দাম বাড়লো। তবে শীর্ষ তেল আমদানিকারক চীনে করোনা সংক্রমণের অনিশ্চয়তায় খুব একটা লাভ করতে পারেনি কোম্পানিগুলো।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১ টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল শূন্য দশমিক ২ শতাংশ বা ১৫ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৫ ডলার। এর আগের ধাপে বাড়ে ৭৬ সেন্ট।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শুন্য দশমিক ৪ ডলার বা ৩২ সেন্ট বেড়েছে ব্যারেলপ্রতি। এখন হয়েছে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৫১ ডলার। এর আগের ধাপে বাড়ে ৯০ সেন্ট। উভয়ের আগের চেয়ে ১ ডলারের বেশি বেড়েছে দাম।

যুক্তরাষ্ট্রের সংস্থাটি বলছে, এ পরিকল্পনার অংশ হিসাবে একটি পাইলট প্রোগ্রামের অধীনে ৩ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল কিনবে তারা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার