জাতীয় ফিচার

আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার

আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি অফিসের সূচি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।

পূর্বে স্বাভাবিক সময় অনুযায়ী,

  • অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
  • ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আরও দুই ঘণ্টা চলবে ব্যাংকগুলোর দাপ্তরিক কাজ।
  • শেয়ারবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মূল লেনদেন দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি সরকার। করা হয় সেনা মোতায়েনের। পরবর্তীতে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ২৮, ২৯ ও ৩০ জুলাই অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র