আজ জাতীয় শোক দিবস
আজ শোকাবহ ১৫ আগস্ট । জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল এবং টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
মূলত, ‘৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে। দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই। একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’
আরও পড়ুনঃ বাংলাদেশকে ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি






শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
১৫ আগস্টের পেছনে জিয়া, ২১ আগস্টের পেছনে তারেক: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
কেরানীগঞ্জে অগ্নিকান্ডে একই পরিবারের ৪ জন নিহত - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
বিএনপি নিজেরা খুন করে অন্যের ওপর দায় চাপায়: আইনমন্ত্রী - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিজিএবি'র শ্রদ্ধা - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
"বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে" - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
"আজ মানবাধিকার নিয়ে যারা ছবক দেন তারা ১৫ আগস্ট কোথায় ছিল" - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণ; নিহত ২৭ - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]
ভারতে হিমাচলে ভূমিধসে নিহত ৫০ - Tathya Sangjog
August 15, 2023[…] আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস […]