দেশ সংযোগ ফিচার

বাংলাদেশকে ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণে বাংলাদেশকে ৪৯০ মিলিয়ন বা ৪৯ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় জানানো হয়, ‘ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন হিসেবে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের মূল চাবিকাঠি হলো জলবায়ু সহনশীল এবং টেকসই নগর উন্নয়ন। এতে এই প্রকল্পটি দক্ষ পৌর সেবা, উন্নত ক্ষমতা, উন্নত অবকাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

এ ছাড়া ‘রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের জন্য ১৯ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি।

এডিমন গিনটিং বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি; গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন; বিদ্যমান গ্রামীণ সড়ক অবকাঠামোসমূহকে জলবায়ুসহিষ্ণু ও আবহাওয়া উপযোগী মানে উন্নীতকরণ এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার