আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: শিক্ষামন্ত্রী
আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্যদিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।
আজ রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার ইসলামপুর কামিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনোভাবেই নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী ও যুদ্ধাপরাধের দোসর। পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী। তারাই আবার উদ্যত হয়েছে।
আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী”





