অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার; প্রজ্ঞাপণ জারি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপণ জারি করেছে সরকার।
এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর, ২০২১ তারিখের প্রজ্ঞাপনমূলে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) মোহা. শফিকুল ইসলামের অনুকূলে স্থগিতকৃত অবসরোত্তর ছুটি ৩০ অক্টোবর, ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শফিকুল ইসলামের গত বছরের ৩০ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন ডিএমপি কমিশনার হিসেবে তাকে আরও একবছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
আরও পড়ুনঃ আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের






চুরি করতে গিয়ে ৯৯৯ নম্বরে সহায়তা চাইলেন চোর! - tathyasangjog
October 20, 2022[…] […]
২৯ ডিসেম্বর ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু - tathyasangjog
October 20, 2022[…] […]