দেশ সংযোগ ফিচার

অগ্নিসন্ত্রাসে মানুষ পুড়িয়ে মারা খুনিরা এখনো সক্রিয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে। একাত্তর, পঁচাত্তরের হত্যাকারী, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকারী এবং ২০১৩-২০১৪ সালে অগ্নিসন্ত্রাসে মানুষ পুড়িয়ে মারা খুনিরা এখনো সক্রিয়। তারা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে আস্ফালন করছে। তারা আস্ফালন করে বাংলাদেশকে ফের পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা যারা শিক্ষার দায়িত্বে আছি, আমাদের দায়িত্বটা আরও বড়। সচেতন থেকে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করে দক্ষ-যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। যাতে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি।

নতুন শিক্ষাক্রম বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল উল্লেখ করে দীপু মনি বলেন, আমরা নতুন যে শিক্ষাক্রম প্রণয়ন করেছি, এটা শুধু বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংস্কার নয়, নতুন রূপান্তর। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন আমাদের দেখিয়ে চলেছেন, তা বাস্তবায়নের মূল হাতিয়ার হচ্ছে এ শিক্ষাব্যবস্থা। এর মাধ্যমে আমরা একটি অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার