ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
আজ সোমবার রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানী ঢাকার আশেপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?





