জাতীয় ফিচার

অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবনের খোজে অভিযানে নামবে ফায়ার সার্ভিস

সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রাজধানীতে অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবন ও প্রতিষ্ঠানগুলোর খোঁজে অভিযানে নামার ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহ থেকে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফিরে আসা ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের কার্যক্রমের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলটি গত ৮ ফেব্রুয়ারি তুরস্কে যায় এবং ২০ ফেব্রুয়ারি ফিরে আসে।

মোঃ মাইন উদ্দিন বলেন, রাজউক এবং সিটি করপোরেশনের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত করে আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী ভবন নির্মাণ বাধ্যতামূলক। যদিও এ বিষয়টি দেখভাল করে কয়েকটি সংস্থা; কিন্তু ফায়ার সার্ভিসের যে অংশ আছে, বিশেষ করে ফায়ার সেফটির আইনটি যেখানে মানা হয়নি, প্রথমেই আমরা সেখানে অভিযান চালাব।

এর আগে গত রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে একটি বহুতল ভবনে আগুন লাগার পর তা নেভাতে চার ঘণ্টার বেশি সময় লাগে ফায়ার সার্ভিসের কর্মীদের। এ ঘটনায় ওই ভবন থেকে ভয়ে লাফিয়ে পড়ে সেখানে থাকা দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ “যারা ভাষাকে বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে”

রিপোর্টার

About Author

1 Comment

  1. রোহিঙ্গাদের আরো ৪.৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছে জাপান - tathyasangjog

    February 23, 2023

    […] আরও পড়ুনঃ অগ্নি নিরাপত্তা সনদ নেই এমন ভবনের খোজ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র