হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনার খবরে ভারতের প্রতিক্রিয়া
শেখ হাসিনা সরকারের আমলে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশের বর্তমান প্রশাসন—এমন খবরের পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। শুক্রবার নয়াদিল্লিতে দ্বিসাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন নয়াদিল্লির নজরে এসেছে। তবে ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ […]




