সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ সংযোগ ফিচার

বিএনপির কর্মসূচিতে সহিংসতার ঘটনায় ৭ শতাধিক আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৭ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফিন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাচনী পর্যবেক্ষক টেরি এল ইসলের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। বৈঠকে প্রতিনিধি দলটি […]

দেশ সংযোগ ফিচার

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সমাজে ইসলামের সত্যিকারের বার্তা পৌঁছানোর সরকারি পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করে পঞ্চম পর্বে আটটি বিভাগের ৩৪টি জেলার এ মসজিদগুলো উদ্বোধন করেন। সারাদেশে ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে নতুনগুলোসহ প্রধানমন্ত্রী এ পর্যন্ত ২৫০টি মসজিদ […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

সরকার বিনিয়োগ রক্ষার জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরি করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের স্টার্টআপগুলোতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানাই।আমরা আপনার বিনিয়োগ রক্ষা করার জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরি করেছি। শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের […]

দেশ সংযোগ ফিচার

আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগ বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত […]

দেশ সংযোগ ফিচার

১০ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ আগস্ট শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার। এর আগে চলতি সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে নীতিমালায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এ বিষয়ে ড. তপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে […]

দেশ সংযোগ ফিচার

রাজধানীতে তিন বাসে ও পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ও মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ও এরপরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী একজন পুলিশ সদস্য বলেন, শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে গাবতলীর দিক থেকে মিছিল নিয়ে আসেন। বেলা সোয়া একটার দিকে তাঁরা শ্যামলী স্কয়ারের উল্টো দিকের সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের শেকড় এ মাটির গভীরে। আমরা কাউকে পরোয়া করি না। আগুন নিয়ে আসবেন হাত পুড়িয়ে দেবো, ভাংচুর করতে আসবেন হাত পুড়িয়ে দেবো। আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

আমরা আইন বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন বিশ্ববিদ্যালয় করার নির্দেশ দিয়েছিলাম। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো, এ বিষয়ে দ্রুত কাজ করা দরকার। এটি আমরা করে দেবো। আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুততি দেন। এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রদর্শনী […]

দেশ সংযোগ ফিচার

এসএসসি-সমমানের ফলাফল; পাসের হার ৮০.৩৯ শতাংশ

আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। এবার মোট […]

দেশ সংযোগ ফিচার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

আজ শুক্রবার সকালে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করে এই ফলাফল প্রকাশ করেন তিনি। নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের […]