প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। প্রধানমন্ত্রী আলোচনা সভায় বক্তব্য দেন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। এ বিষয়ে কৃষক লীগ জানায়, এদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্তদান করার […]

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না" দেশ সংযোগ ফিচার

“যুক্তরাষ্ট্রের মতো দেশ একজন খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে”

যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা আইনের শাসনের জন্য সবসময় সোচ্চার, তারা একজন খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতির জনকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটা খুনি নয়, আরও […]

দেশ সংযোগ

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলি; নিহত ৪

ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সাধারণ যাত্রী এবং অন্য একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আজ সোমবার সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে চারজনকে গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএএফ) […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ৩১ দিনে ২০৪ জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ২৫১ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামান্য আন্দোলন দেখে ভয় পাবেন না; যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ ভয়ের কিছু নেই। আমরা অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না। এটা কখনই মেনে নেয়া হবে না। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্দোলনে […]

দেশ সংযোগ ফিচার

“নির্বাচন কমিশনের সক্ষমতায় বিদেশি পর্যবেক্ষকরা আশ্বস্ত”

সংবিধানের আলোকে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা নিয়ে বিদেশি পর্যবেক্ষকরা আশ্বস্ত বলে প্রতীয়মান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। নির্বাচন পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল. ইজলে ও […]

দেশ সংযোগ ফিচার

সেপ্টেম্বরে আসবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি

আগামী সেপ্টেম্বরে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি দেশে আসবে বলে জানিয়েছেন রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফি করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। ইহসানুল করিম প্রধানমন্ত্রী ও রোসাটমের ডিজির বৈঠকের বিষয়াদি লিখাচেভের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে […]

দেশ সংযোগ

পাকিস্তানে আত্মঘাতি হামলা; নিহত ৪৪

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি শীর্ষস্থানীয় ইসলামিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে একশ’রও বেশি। রোববার দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারের শরিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের রাজনৈতিক দলের সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এই সময়ে সম্মেলনে শত শত সমর্থক উপস্থিত ছিল। এ বিষয়ে […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

বিএনপি নেতাদের উপর মার্কিন ভিসা নীতির প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের

বিএনপি যেহেতু নির্বাচন সামনে রেখে সংঘাত সৃষ্টি করছে, মার্কিন ভিসা নীতি তাদের উপরেই প্রয়োগ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকার প্রবেশপথ অবরোধ করলে পুলিশ তো তাদের দায়িত্ব […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“বিএনপির অপরাজনীতি ঠেকাতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব”

বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার রাত দশটায় তিনি রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় আহত নেতাকর্মীদের দেখতে যান। তাদের খোঁজখবর নেওয়া শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান ও যুবলীগ সভাপতি […]