অর্থ-বাণিজ্য

“রফতানি প্রবৃদ্ধিতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই”

  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রফতানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। আজ বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা […]

দেশ সংযোগ

ভয়াবহ দাবানলে হাওয়াইয়ে ৩৬ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে,দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা। চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের দেশ সংযোগ

মালয়েশিয়াগামী নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গার প্রাণহানি

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (৭ আগস্ট) মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে”

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু ও সুন্দর হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সফর বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র […]

ডেঙ্গুতে আক্রান্ত দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকার বাইরের ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে […]

দেশ সংযোগ ফিচার

“ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে”

ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিজেপির আমন্ত্রণে ভারত সফর করে আসার পর আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক এ কথা জানান। তিনি বলেন, এ […]

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের" দেশ সংযোগ ফিচার

বাংলাদেশে বিদেশি কূটনীতিকরা একটু আগ বাড়িয়ে কথা বলেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে বিদেশি কূটনীতিকরা একটু আগ বাড়িয়ে কথা বলেন। অন্য কোনো দেশে এভাবে বলেন না। আলোচনায় যেসব কূটনীতিক ছিলেন, তারা বলেছেন যে আমরা তো বহু বছর বিদেশে চাকরি করেছি, কিন্তু বাংলাদেশের মতো এমন অবস্থা কোথাও দেখিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী দেশ সংযোগ ফিচার

সাইবার নিরাপত্তা আইন নিয়ে ১৪ দিন মতামত নেবে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা আইন’ বিষয়ে ১৪ দিন পর্যন্ত মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মতামতের জন্য আইনের খসড়াটি এরই মধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আইনের খসড়ার বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও নেবে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় তথ্য ও […]

দেশ সংযোগ ফিচার

“উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে”

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে […]

দেশ সংযোগ ফিচার

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) পতাকা বিধিমালায় সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে। বিধিমালায় আগে এটি নির্ধারণ করে দেওয়া ছিল না। প্রজ্ঞাপন বলছে, ‘বাংলাদেশ জাতীয় […]