জীবনযাপন ফিচার

ভালোবাসা ও শান্তির প্রতীক মাদার তেরেসা

গতকাল ৫ সেপ্টেম্বর ছিলো মাদার তেরেসার ২৬তম মৃত্যুবার্ষিকী, যাকে বলা হয় ত্যাগ ও স্নেহের উদাহরণ। তাকে ভালোবাসা ও শান্তির দূতও বলা হয়। তিনি সারা জীবন মানুষের সেবায় ব্যয় করেছেন। ১৯৭৯ সালে, তিনি শান্তির জন্য নোবেল পুরষ্কারও পেয়েছিলেন এবং ১৯৭৯ সালে, মাদার তেরেসাকেও ভারতরত্ন দেওয়া হয়েছিল। মাদার তেরেসা, যিনি নিঃস্বদের সমর্থক হয়েছিলেন, ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে […]

খেলার সংযোগ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে পৌছে গেল শ্রীলঙ্কা। তীরে এসে তরী ডুবলো আফগানিস্তানের। ৩৭ ওভার শেষে জিততে ৩ রান দরকার ছিল, অর্থাৎ ১ বলে ৩ নিতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যেতো। ধনঞ্জয়া ডি সিলভার বলে মুজিব উর রহমান লংঅনে ক্যাচ তুলে দিলে শেষ হয়ে যায় আফগানদের সুপার ফোরের আশা। দুই বল পর শেষ ব্যাটার ফজলহক […]

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর অন্যান্য দেশ সংযোগ

বিএনপির নেতৃত্বের শক্ত ভিত নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির নেতৃত্বের শক্ত ভিত নেই। তাদের দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়নি। তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়। তাই বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সব […]

ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা সংযোগ দেশ সংযোগ ফিচার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৬৫৭ জন মারা গেছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

জমি অধিগ্রহণে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কেউ যাতে অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকশেষে […]

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী অন্যান্য দেশ সংযোগ ফিচার

“এখন মানুষ ভাত-কাপড়ের কথা বলে না, নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলে”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগে মানুষ ইট বিছানো রাস্তার দাবি দিতো, এখন কার্পেটিং করা রাস্তার দাবি দেয়। এখন মানুষ ভাত-কাপড়ের কথা বলে না, নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলে এবং আমাদের সরকার সেটি মোটামুটিভাবে নিশ্চিত করেছে, দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। মানুষের জীবনমানের এই উত্তরণ ও […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে অন্যান্য দেশ সংযোগ ফিচার

“বিএনপির আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল উপহাস করেছেন”

চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করেছেন। যারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা নসাৎ করেছে, স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম অধ্যায়। সামরিক ছাউনিতে গড়ে ওঠা রাজনৈতিক দল বিএনপি’র তথাকথিত আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার

একনেকের সভায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ১৭ প্রকল্প অনুমোদন

প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রকল্পের বিষযে বিস্তারিত জানান। পরিকল্পনা মন্ত্রী […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী অন্যান্য দেশ সংযোগ ফিচার

“ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন”

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার বিবৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এমরান আহম্মদ ভূঁইয়া এটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে হয় তার পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা এটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি, তিনি শৃঙ্খলা […]

অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর বাংলাদেশ সফরে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা বিশ্লেষকদের। সোমবার ঢাকার ফরাসি দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশে আসবেন। দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। […]