বিয়ে করছেন ‘টেন মিনিটস স্কুলে’র আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ
অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘টেন মিনিটস স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এর সত্যতা নিশ্চিত করেছে টেন মিনিটস স্কুলের কতৃপক্ষ। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কার্ড ছড়িয়ে পরলে গুঞ্জন তৈরি হয়। কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক […]












