জাতীয় ফিচার

এবারের নির্বাচন আদর্শ নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। তবে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না; বিদেশি পর্যবেক্ষকরা তা দেখেছেন। আমি বাংলাদেশের বহু নির্বাচন দেখেছি। আমার মনে হয়, এবারের নির্বাচন আদর্শ নির্বাচন। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সব দেশই আমাদের ভালো […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

প্রতিহিংসার রাজনীতি বিএনপির জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দেবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কিন্তু বিএনপি করে। এটা তাদের জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দিবে। আজ মঙ্গলবার বিকেলে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে […]

জাতীয় ফিচার

“স্বতন্ত্ররা আলাদা থাকলে বিরোধী দলে প্রাধান্য পাবে জাতীয় পার্টি”

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলে না গিয়ে যদি আলাদা থাকেন, তবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি প্রাধান্য পাবে। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক নিজ দপ্তরের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন তারা আলাদা আলাদা […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রীর কন্যা […]

Uncategorized

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা

বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যা ৭টায় গণভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। এরমধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হবে আজ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

“নির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় ৭ মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় সাত মিলিয়ন ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সাবেক কংগ্রেস ম্যান জিম বেটসের নেতৃত্বে পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান তারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী বলেন,‘মার্কিন সাবেক কংগ্রেস ম্যান জিম বেটস তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। […]

জাতীয় দেশ সংযোগ

“মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার”

নির্বাচনে মানুষের ভোটাধিকার নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল দশটার মধ্যেই ইসি […]

আগামীকাল শুরু সংসদের ২০তম অধিবেশন জাতীয় দেশ সংযোগ ফিচার

বুধবারই নবনির্বাচিত এমপিদের শপথ; নবনির্বাচিতদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়

নবনির্বাচিত নতুন সংসদ সদস্যদের (এমপি) নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। বুধবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হতে পারে। […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দেশ সংযোগ ফিচার

প্রধানমন্ত্রীকে ১৯ দেশের রাষ্ট্রদূতের অভিনন্দন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ১৯টি দেশের রাষ্ট্রদূতগণ। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান তারা। বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইনের রাষ্ট্রদূতগণ, এছাড়াও […]

জাতীয় দেশ সংযোগ

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভুটানের রাজা

  ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে ভুটানের রাজা এ অভিনন্দন জানান। ফোনালাপে উভয় নেতা দুদেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে […]