জাতীয় ফিচার

চলতি বছরই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

“৭ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগের বিপুল জনসমর্থনের প্রমাণ”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকায় আমরা জনগণের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। এবারের নির্বাচনে সে বাস্তবতার ব্যাপক প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভেনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে […]

মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী […]

শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

  ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।’ দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, […]

বিশ্ব সংযোগ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ভারী বৃষ্টিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান প্রধান সড়কের অন্যতম অ্যাভেনিদা ডি ব্রাজিলে পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। […]

অর্থ-বাণিজ্য

২১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আজ সোমবার ইপিবির মহাপরিচালক-১ মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। মাহবুবুর রহমান বলেন, ২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় মেলা উদ্বোধন করবেন। এবারের মেলায় ১৫ থেকে ১৮টি […]

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে হবে

নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীরা ভর্তির পর যেন শিক্ষা-সহায়ক পরিবেশ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

“গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল, আছে”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল, আছে। এ বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ২০১৪ সালের নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল, ভারত আমাদের পাশে ছিল। ২০১৮ সালে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছিল, তখনও ভারত আমাদের সঙ্গে ছিল। এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারতের অবস্থান কী ছিল, তা আপনারা জানেন। আজ […]

জাতীয় ফিচার

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনাবাহিনী, নৌ […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

শেখ হাসিনাকে আভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে। প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য […]