প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মিউনিখ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের […]

জাতীয় দেশ সংযোগ

বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক দেশেরপত্র’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘দৈনিক দেশেরপত্র’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ স্লোগানকে ধারণ করে পত্রিকাটি ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করা হয় । অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছিল আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘মানবতার কল্যাণে সাংবাদিকতা’ শৗর্ষক আলোচনা […]

জাতীয় ফিচার

“জেলেনস্কির সাথে বৈঠকের প্রেক্ষিতে রাশিয়ার সাথে সম্পর্কে হেরফের হবে না”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জেলেনস্কির সাথে বৈঠকের প্রেক্ষিতে রাশিয়ার সাথে সম্পর্কে হেরফের হওয়ার প্রশ্নই আসে না। রাশিয়া আমাদের অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিউনিখ সফর’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির […]

জাতীয় ফিচার

আমি মাতৃস্নেহে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মনোনয়ন না পেলে হতাশ না হয়ে দেশ ও জনগণের জন্য মাতৃস্নেহে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মাতৃস্নেহে দেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক সভায় দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, […]

জাতীয় ফিচার

ফখরুল-খসরুর কারামুক্তির বাধা কাটলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ফখরুল-খসরুর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী সৈয়দ […]

জাতীয় ফিচার

“বাংলাদেশের উন্নয়নে পরিবর্তন বিদেশি শক্তিগুলো দেখতে চান না”

বাংলাদেশের উন্নয়নে পরিবর্তন বিদেশি শক্তিগুলো দেখেন বা দেখতে চান না উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, একটি দূতাবাস আমাকে গণতন্ত্র নির্বাচন নিয়ে জ্ঞান দিয়েছে। কিন্তু পাকিস্তানের নির্বাচন নিয়ে তাদের কেন আগ্রহ নেই? আজ বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ […]

জাতীয় ফিচার

আজ বিদ্যার দেবীকে আরাধনার দিন

আজ বিদ্যার দেবীর আরাধনার দিন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সকাল থেকে দেবীর আরাধনায় মন্দিরে মন্দিরে চলছে পূজা-অর্চনা। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বিদ্যার দেবীর এই আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা […]

জাতীয় ফিচার

“আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা চার মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে তার কার্যালয়ে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন সরকারপ্রধান। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। […]

জীবনযাপন ফিচার

আজ বিশ্ব ভালবাসা দিবস

ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। আজ বিশ্ব ভালোবাসা দিবস `সেন্ট ভ্যালেন্টাইনস ডে`। তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশের তরুণ-তরুণীদের মাঝেও ভালোবাসা দিবস পালিত হচ্ছে। ভালোবাসার উৎসবে মুখর আজ রাজধানী। ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে […]

জাতীয় ফিচার

দেশের গণমাধ্যমসমূহ এখন স্বাধীনভাবে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়ন ত্বরাম্বিত করতে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে। দেশের গণমাধ্যমসমূহ এখন স্বাধীনভাবে কাজ করছে। এ অবস্থায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়াতে বেতারের বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দফতর চত্বরে বিশ্ব বেতার দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা […]