জাতীয় ফিচার

সম্পুর্ন বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে কর্মীরা, রয়েছে চাকরির নিশ্চয়তাও

বাংলাদেশীদের সবচেয়ে পছন্দের শ্রমবাজার মালয়েশিয়া, যেখানে পাড়ি জমাতে কর্মীরা খরচ করে থাকেন চার থেকে পাঁচ লাখ টাকা। এরপরও অনেক ক্ষেত্রেই চাকরির নিশ্চয়তা থাকে না। আবার সেখানে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় কিংবা অনেক পরিশ্রম করে কখনো কখনো অবৈধ হওয়ার দায়ে জেল খাটতে হয় অনেক কর্মীকে। এমন একটা অবস্থায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার কর্মী পাঠাতে সুযোগ […]

ফিচার স্বাস্থ্য

শিশুদের শরীরে দেখা এসব লক্ষণ রক্তস্বল্পতার লক্ষণ হতে পারে

শুধু নারীরাই রক্তস্বল্পতার শিকার হন না, ছোট শিশুদের ক্ষেত্রেও এর অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্ম নেয় এবং যেসব শিশু জন্মের পর খুবই দুর্বল হয়ে পড়ে। রক্তশূন্যতার সমস্যায় শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্ত ​​কণিকা তৈরি হয় না, যার কারণে রক্তের ঘাটতি দেখা দেয়। ভারতে, ৫ বছরের কম বয়সী ৬৭% এরও […]

ফিচার স্বাস্থ্য

আপনিও কি ডায়েটে এই ভুল করছেন?

শরীরকে সুস্থ রাখতে অনেক পুষ্টির প্রয়োজন। এর মধ্যে একটি হল প্রোটিন, যা আপনার পেশী এবং হাড়কে শক্তিশালী রাখতে কাজ করে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে এর অভাবের কারণে শরীর অনেক রোগের ঝুঁকিতে পড়তে পারে, কিন্তু আপনি কি জানেন যে এটি অতিরিক্ত পরিমাণে খেলে আপনার ধমনীতে ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, আমেরিকান গবেষকরা এই তথ্য প্রকাশ করেছেন। […]

ফিচার স্বাস্থ্য

দুধ খেলে কি ওজন বাড়ে?

পুষ্টিগুণ সমৃদ্ধ দুধ আমাদের সার্বিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাড়ির বড়রা ছোটবেলা থেকেই দুধ পান করার পরামর্শ দিয়ে থাকেন। এতে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি১২, রিবোফ্লাভিন (বি২), ফসফরাস, পটাসিয়াম এবং প্রোটিন সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। এই পুষ্টিগুলি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এছাড়াও, এটি হাড়ের স্বাস্থ্য, […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

মাতৃভাষাকে লালন ও চর্চা করা একটি জাতির মূল কর্তব্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে অনেক ভাষা শিখতে হয়। কিন্তু মাতৃভাষাকে লালন ও চর্চা করা একটি জাতির মূল কর্তব্য। আজ বুধবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। অনুবাদ নিয়ে সরকার প্রধান বলেন, ‘অনুবাদ একান্তভাবে দরকার। বাংলাদেশের সাহিত্য নিয়ে অন্য ভাষায় যতটা অনুবাদ হবে, […]

জাতীয় ফিচার

সরকারের এখন অগ্রাধিকার ফসলের অপচয়ের বিশাল পরিমাণ কমিয়ে আনা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষিতে বর্তমান সরকারের এখন অগ্রাধিকার হলো ফসলের সংগ্রোত্তর নষ্ট ও অপচয়ের বিশাল পরিমাণ কমিয়ে আনা। সে লক্ষ্যে সরকার ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছে এবং বহুমুখী হিমাগার নির্মাণ, বহু ফসলের সমন্বিত সংরক্ষণাগার নির্মাণ ও শাকসবজি পরিবহনে রেফ্রিজারেটেড ভেহিকল দেয়ার উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি দেয়া হচ্ছে কৃষি প্রক্রিয়াজাতকরণে […]

জাতীয়

ফের সুন্নতে খতনা করতে গিয়ে শিশু মৃত্যু; জেএস ডায়াগনস্টিক সিলগালা

রাজধানীর মালিবাগ রেলগেটের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খতনা করতে গিয়ে আহনাফ তাহমিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের তদন্তদল পরিদর্শনের পর তারা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, এটি হাসপাতাল নয়, ডায়াগনস্টিক সেন্টার। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই। তারা অননুমোদিতভাবে হাসপাতাল […]

জাতীয় ফিচার

“অদূর ভবিষ্যতে বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি, অদূর ভবিষ্যতে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের […]

জাতীয় ফিচার

“দু’টি অবৈধ সীসা পোড়ানোর ভাট্টি বন্ধ করল পরিবেশ অধিদপ্তর”

বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভারের বলিয়াপুর এলাকায় নামবিহীন দুটি অবৈধ সীসা পোড়ানোর ভাট্টি গুড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে। এসময় সীসা পোড়ানোর ভাট্টিসমূহ থেকে মোট ৬ ট্রাক সীসা তৈরির সরঞ্জাম, কাঁচামাল ইত্যাদি জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

তিউনিসিয়ায় নৌ-দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু, ২৭ জন জীবিত উদ্ধার

লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে নৌ-দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে । এছাড়া ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৪ ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের […]