৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী জাতীয়

জলবায়ুর ঝুঁকি মোকাবেলা আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপদেশগুলোর উন্নয়নে জোর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা এন্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ‘ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনে’র দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ড. হাছান মাহমুদ বক্তৃতায় এই আহবান জানান। সেন্ট জনসের ‘আমেরিকান ইউনিভার্সিটি অব এন্টিগা’র […]

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক জাতীয় ফিচার

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৭০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলার সহায়তা অনুমোদন করেছে। মৌলিক সেবা দেয়া এবং দুর্যোগ ও সামাজিক সহিষ্ণুতা তৈরিতে দুটি প্রকল্পের আওতায় এ অনুদান অনুমোদন দেয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এবং ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, […]

জাতীয় ফিচার

পানির দাম ১০ শতাংশ বাড়ালো ঢাকা ওয়াসা

বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। বুধবার ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ […]

জাতীয় ফিচার

যেসব কারণে পুরুষের তুলনায় নারীরা বেশি হৃদরোগের শিকার হন

খারাপ জীবনযাপন এবং খাদ্যাভ্যাসকে হার্টের সমস্যার সবচেয়ে বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়। শহরাঞ্চলে বসবাসকারী নারীদের জন্য এই দুটি বিষয়ে মনোযোগ দেওয়া কঠিন, যার কারণে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা আপনাকে বলি যে গ্রামীণ মহিলাদের মধ্যেও ঝুঁকি খুব কম নয়। হৃদরোগের অনেক কারণ রয়েছে যার মধ্যে প্রধান হলো উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, […]

জাতীয় ফিচার

“উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে”

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মরদেহের খণ্ডিত অংশ ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে-এ মাংস খুন হওয়া এমপি আনারের কিনা। মঙ্গলবার সন্ধ্যার আগে খবর আসে এমপি আনার যে আবাসনে খুন হয়েছিলেন, সেই আবাসনের সেপটিক ট্যাংক থেকে […]

জাতীয় ফিচার

কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার

কলকাতার সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়। ভারতে অবস্থানরত ডিএমপির গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জাগো নিউজকে বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক […]

জাতীয় ফিচার

বুধবার তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ

বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও, ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল ১৯টি এবং আজ […]

জাতীয় ফিচার

“ডয়েচে ভেলের যদি মানবাধিকারের প্রতি এত অঙ্গীকার থাকে সেটার প্রমাণ তারা দিক”

গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়েচে ভেলেকে (ডিডব্লিউ) মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের জন্য আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ডয়েচে ভেলের যদি মানবাধিকারের প্রতি এত অঙ্গীকার থাকে সেটার প্রমাণ তারা দিক। গাজাতে মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে, গণহত্যা হচ্ছে সেটার ওপর […]

জাতীয় ফিচার

“সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ খালি রয়েছে”

সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি পদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর উদ্যোগে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ কথা বলেন। বিসিএসে নারীরা পিছিয়ে পড়ছে’ এমন এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বর্তমানে ৮৪ জন সচিবের মধ্যে […]

জাতীয় ফিচার

৩০ মে পটুয়াখালীর দুর্গত এলাকায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ মে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়ার দুর্গত এলাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও জানান, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার মানুষ। এছাড়া […]