ব্রিটিশ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয়

আজ রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান তিনি। আজ স্থানীয় সময় সোমবার রাত ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটির স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে । একই দিনে নিউইয়র্ক সময় রাত ১০টা ৩০ […]

কমেছে ডালের দাম ব্যবসা-বাণিজ্য

পাইকারি বাজারে কমেছে সব ধরনের ডালের দাম

পাইকারি বাজার এক মাসের ব্যবধানে ডালের দাম কেজিপ্রতি কমেছে ৫-১০ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো কোনো প্রভাব পড়েনি। দেশের বৃহৎ পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সব ধরনের ডালের দাম কমেছে। দেশী মসুর ডাল বিক্রি হচ্ছে হচ্ছে ১১৫ টাকা কেজি দরে, যা এক মাস আগেও ছিল ১২০ টাকা। সে হিসাবে দাম কমেছে ৫ টাকা। আর খুচরা […]

বেড়েছে ভুট্টা আমদানি ব্যবসা-বাণিজ্য

গত অর্থবছরের ২ মাসের তুলনায় ৩০% বেড়েছে ভুট্টা আমদানি

দেশে ভুট্টা আমদানির পরিমাণ বেড়েছে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ বেশি হয়েছে আমদানি। মাছ, পোলট্রি ও গোখাদ্য হিসেবে ভুট্টা ব্যবহারের পাশাপাশি দেশের বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি […]

হারিকেনের আঘাতে যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে অচলাবস্থা জাতীয়

হারিকেনের আঘাতে যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে অচলাবস্থা

শক্তিশালী হারিকেন ‘ফিওনা’র আঘাতে যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন দ্বীপটির অন্তত ৩৩ লাখ মানুষ। রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দ্বীপটিতে আঘাত হানে শক্তিশালী হারিকেন ফিওনা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, হারিকেন ফিওনার উৎপত্তিস্থল পুয়ের্তো রিকো দ্বীপের পশ্চিম উপকূলে মায়াগুজের ১৫ মাইল দক্ষিণে। হারিকেনের কারণে […]

বরগুনায় অনির্দিষ্টকালের ধর্মঘট জাতীয় ফিচার

বরগুনা-বাকেরগঞ্জ সড়কে রুট পারমিটের দাবিতে বরগুনায় ধর্মঘট

বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচলের দাবিতে জেলায় চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটে ঢাকা রুটের সব বাস বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে রোববার অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। বরগুনার পরিবহন […]

১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা জাতীয় ফিচার

আজ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে

দেশের ১৫ জেলায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। […]

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল খেলা ফিচার

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ, খেলার সূচিতে আরও থাকছে

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। দেখাবে এলিভেনস্পোর্টস.কম। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর)-এর খেলার সূচি: রোড সেফটি সিরিজে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। রাত ৮টায় অনুষ্ঠিত খেলাটি দেখাবে টি স্পোর্টস। এদিকে লিজেন্ডস লিগে রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট ও মানিপল। দেখাবে স্টার স্পোর্টস। ইউরো স্পোর্টস সৌজন্যে রাত ৭:৩০ […]

ফিচার ব্যবসা-বাণিজ্য

দেশে সোনার দাম ফের কমলো

মাত্র চার দিনের ব্যবধানে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। এর আগে সমপরিমান সোনার দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান […]

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসায়িক হিসাব খুলতে পারবেন। এই হিসাব খুলতে কোনো খরচ দিতে হবে না, আবার লেনদেনের ওপর মিলবে ঋণ। হিসাবটি ব্যবসায়িক হলেও তা হবে ব্যবসায়ীর নামে। ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ও লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠানগুলোতে (পিএসপি) এই হিসাব খোলা যাবে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এ […]

পাকিস্তানে ৩৪ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: জাতিসংঘ জাতীয়

পাকিস্তানে ৩৪ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বন্যায় ক্ষতির শিকার হয়েছে ১ কোটি ৬০ লাখ শিশু। এর মধ্যে অন্তত ৩৪ লাখ শিশুর জীবন বাঁচানোর জন্য জরুরি সহায়তা প্রয়োজন। গত সপ্তাহে পাকিস্তানে ইউনিসেফের প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এর পরপরই তিনি দুর্গত এলাকার শিশুদের রক্ষায় জরুরি সহায়তার এই আবেদন জানান। তিনি […]