বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার
বিশেষ ক্ষেত্রে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করবে সরকার।
বৃহস্পতিবার সরকারকে ক্ষমতা দিয়ে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে গত ২৮ নভেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
ফলে এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকার চাইলেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে বা কমাতে পারবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে সেখানে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ে সরকারের ক্ষমতা শিরোনামে নতুন একটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে, জনস্বার্থে, কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করিবার লক্ষ্যে উহাদের উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তাপর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে।’
আরও পড়ুনঃ “লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”






মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান রয়েছে: শিক্ষামন্ত্রী - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষ… […]
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষ… […]
"১০ ডিসেম্বর ঘিরে বিএনপি আবারও গাড়ি পোড়ানো শুরু করেছে" - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষ… […]