রাজশাহীর আট জেলায় বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট
রাজশাহী বিভাগের আট জেলায় ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথ-সভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এই ঘোষণা দেন।
এর আগে গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় ১০ দফা দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। এরপর তারা বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে তাদের দাবি পূরণে স্মারকলিপি দেন।
মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপি নেতাদের দাবি, অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী






"ডিসেম্বর মাসকে যেনো মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়" - tathyasangjog
December 1, 2022[…] […]
"ডিসেম্বর মাসকে যেন মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়" - tathyasangjog
December 1, 2022[…] […]