কাতারকে অনায়াসে হারিয়ে গ্রুপসেরা নেদারল্যান্ডস
এ গ্রুপে নিজেদেও তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কাতারের ২-০ গোলে পরাজিত করেছে লুইস ফন গালের শিষ্যরা। কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস।
বিজয়ীদের হয়ে গোল করেছেন যথাক্রমে কোডি গাকপো ও ফ্রেংকি ডি জং।
অবশ্য প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল স্বাগতিক কাতারের । তাই নিয়ম রক্ষার ম্যাচে পরাজয় মেনেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের।
এর আগে গ্রুপ পর্বে সর্বশেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচেই অপরাজিত ছিল নেদারল্যান্ড।
নেদারল্যান্ডের হয়ে গোল খরা দূর করেন কোডি গাকপো। ম্যাচের ২৬তম মিনিটে মধ্যমাঠ থেকে বল নিয়ে ডেভি ক্লাসেন এগিয়ে দেন গাকপোকে। দুই কদম এগিয়ে ডি বক্সের ভেতর ঢুকেই ডান পায়ের মাটি কামড়ানো শটে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)।
বিরতি থেকে ফেরার পরপরই ব্যবধান দ্বিগুন করে ডাচরা। ম্যাচের ৪৯তম মিনিটে মধ্যমাঠ থেকে উড়ে আসা বল রিসিভ করে পোস্টের সামনে থেকে শট নেন মেমফিস । বলটি ফিরিয়ে দেন কাতারের গোল রক্ষক মেশাল বারশাম। কিন্তু পেছন থেকে দৌঁড়ে এসে ফিরতি বল ডান পাশ দিয়ে ফের জালে জড়িয়ে দেন ফ্রেংকি ডি জং (২-০)।
এরপর উত্তেজনাহীন আক্রমন ও পাল্টা আক্রমনে ম্যাচটি এগিয়ে গেলেও শেষ বাঁশি বাজার আগে আর কোন পক্ষ গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ চাড়ে অরেঞ্জরা।
আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স





