জাতীয় ফিচার

“বিদেশিদের কথা শুনবেন না, আপনার নেতাদের কথা শুনুন”

অভ্যন্তরীণ বিষয়ে কিছু বিদেশি কূটনীতিকের মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশিদের কথা শুনবেন না, আপনার নেতাদের কথা শুনুন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেজ অ্যাসোসিয়েশন (এফওএসএ) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, চিলি এবং ইরানের উদাহরণ দিয়ে বলেন যে, বিদেশের প্রভাবে বেশ কয়েকটি দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা হল – বিদেশিরা যখন যে দেশে নিযুক্ত, সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত থাকে,তখন জনগণের কল্যাণ হয় না। কারন বিদেশিদের তাদের নিজস্ব দেশের স্বার্থ থাকে।

মোমেন বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, কিছু রাজনৈতিক দলের নেতা আছেন, তারা দেশের জন্য ভালো নয় জেনেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার জন্য বিদেশিদের কাছে তদবির করেন। মোমেন বিরোধী দলের নেতাদের কাছে বিদেশিদের অনুগ্রহ না চেয়ে, তৃণমূলে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো সঠিক পথ বেছে নিতে ব্যর্থ হয় না এবং নেতৃত্ব বেছে নিতে ভুল করে না। এদেশের জনগণের প্রতি আমার অনেক আস্থা রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র