জাতীয়

একজনকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার দায়ে আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

রাজধানী আলজিয়ার্সের পূর্বে দার এল-বেইদার আদালত বৃহস্পতিবার ইসমাইলকে হত্যার অভিযোগে ৪৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

জানা গেছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় গত আগস্টে জামেল বেন ইসমাইল নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্তরা বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে জানা যায়, ওই ব্যক্তি মালিয়ানা থেকে পশ্চিমে ২৩০ কিলোমিটার দূরের অঞ্চলে দাবানল থেকে মানুষজনকে বাঁচাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়েছিলেন।

ঘটনার ভিডিও ফুটেজে ওই ব্যক্তির ওপর নির্যাতনের চিত্র উঠে আসে। দ্রুত ঘটনাটির খবর ছড়িয়ে পড়ে দেশজুড়ে এবং নিন্দার ঝড় উঠে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র