চীনের জিনজিয়াংয়ে আবাসিক ভবনে আগুন; নিহত ১০
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংএ একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া একথা জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’
তারা আরো জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকান্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়।
আরও পড়ুনঃ সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সক্রিয়: প্রধানমন্ত্রী





