খেলা ফিচার

জয় দিয়ে কাতার বিশ্বকাপের সূচনা ব্রাজিলের

স্ট্রাইকার রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে পরাজিত করে জয় দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিজেদের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেই সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে টুর্নামেন্ট ফেবারিট ব্রাজিল।ম্যাচের ৬২ ও ৭৩ মিনিটে গোল দু’টি করেন রিচার্লিসন।

লুসাইল স্টেডিয়ামে ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের প্রথম ২০ মিনিট বল দখলে রেখেছিলো সার্বিয়াই। সপ্তম মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার ডিফেন্ডার স্ট্রাহিনজা পাভলোভিচ। তবে সময় গড়ানোর সাথে-সাথে নিজেদের গুছিয়ে মধ্যমাঠ নিয়ন্ত্রনে নিয়ে আক্রমনের পথ খুঁজে পায় ব্রাজিল। সার্বিয়ার ডিফেন্ডারদের দক্ষতায় প্রথমার্ধ গোলশূণ্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ব্রাজিলের মুহূর্মুহূ আক্রমনে এবারও রক্ষণাত্মক হয়ে পড়ে সার্বিয়া। এরই মধ্যে যথার্থ আক্রমন চালিয়ে ৬৩ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় ব্রাজিল।

ব্রাজিলকে এক গোলের লিড এনে দিয়েই ক্ষান্ত হননি রিচার্লিসন। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করনে তিনি।

দারুন জয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে আনন্দে উচ্ছাসে মাঠ ছাড়ে ব্রাজিল। আগামী ২৮ নভেম্বর দোহার ৯৭৪ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।

আরও পড়ুনঃ “নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার