জাতীয়

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২৬ জন।

আজ মঙ্গলবার পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। ভূমিকম্পে ১৩ হাজার ৭৮২ জন বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাইকে ১৪টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া দুই হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানায় ইউএসজিএস। আবারও ভূকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। নির্দেশ দেয়া হয়েছে বহুতল ভবন ছেড়ে যাওয়ার।

আরও পড়ুনঃ জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র