৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে ঢাকার সব গাড়ি
আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়ি ই-টিকেটিংয়ের আওতায় আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আজ শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এনায়েত উল্লাহ বলেন, ১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকেটিং চালু করা হবে। ঢাকা ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।
তিনি বলেন, ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।
আরও পড়ুনঃ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম





