রাজধানীতে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক ২৫
সরকারবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে ঢাকার মহাখালীর একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ২৫–২৬ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, আজ শুক্রবার রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে এই অভিযান চালানো হয়। সেখান থেকে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। রাত আটটার পর এসকেএস টাওয়ারে গোপন বৈঠকের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক ব্যক্তিদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।





