জাতীয়

পশ্চিমা মিত্রদের থেকে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন

ইউক্রেন পশ্চিমা সামরিক মিত্রদের কাছ থেকে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটি।

সোমবার এক ঘোষণায় ইউক্রেন দেশটির জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার একের পর এক হামলায় তীব্র বিদ্যুৎ সংকটের প্রেক্ষিতে কিয়েভ বাসিন্দাদের প্রতি এর ব্যবহারে কৃচ্ছ্বতা সাধনের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম(এনএএসএএমএস) এবং ইতালির কাছ থেকে অ্যাপসাইড আকাশ প্রতিরক্ষা ও জামার্নীর কাছ থেকেও অতিরিক্ত অস্ত্র পেয়েছে। এসব অস্ত্র আমাদের সেনাবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী এবং আকাশকে নিরাপদ করবে। আমরা আমাদের ওপর আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবো। এ জন্যে আমাদের অংশীদার নরওয়ে, স্পেন ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ।

এদিকে ইউক্রেনে নতুন অস্ত্র সাহায্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কিয়েভকে ওয়াশিংটনের অব্যাহত সমর্থন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, বিপাবলিকানরা ইউক্রেনে ওয়াশিংটনের এ সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস থেকে কিয়েভকে এ সহায়তা অটুট রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ গণতন্ত্র রক্ষায় ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র