ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪৪ জন গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেঅভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৫৫টি ইয়াবা, ২০ গ্রাম ১২ পুরিয়া হেরোইন এবং ৩৬ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ গণতন্ত্র রক্ষায় ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন





