ভেনিজুয়েলায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
ভেনিজুয়েলায় প্রশিক্ষণ চলাকালে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে।
রোববারবিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ।
ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজন রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, জোসে অ্যান্টোনিও পায়েজ বিমান ঘাঁটি থেকে তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সি-২০৮বি নামের বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ওই বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চমজনকে উদ্ধারে অভিযান চলছে।
বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্তের এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।
আমাজনের গভর্ণর মিগুয়েল রদ্রিগুয়েজ টুইটার বার্তায় জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার রাজ্যের সকলে শোকাচ্ছন্ন ও বেদনায় বিমূঢ়।
আরও পড়ুনঃ পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী





