জাতীয় ফিচার

“তিন বছরে আমেরিকায় নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে আমেরিকায় (যুক্তরাষ্ট্র) তাদের পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সে দেশে নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক। আর একই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন।

আজ সোমবার বিকেলে সিলেটের রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।

বিএনপি ও চার দলীয় জোট সরকারের বাণিজ্য নিয়ে ড. মোমেন বলেন, বিএনপি আমলে মাত্র ছয় বিলিয়ন ডলারের রপ্তানি ছিল, আর বর্তমান সরকারের আমলে এই রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যা তাদের তুলনায় ছয় গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড।

আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে চালু হবে মেট্রোরেল: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র