দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৭ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৫ জন। এরমধ্যে ঢাকায় ৪৯৭ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৭৮ জন ভর্তি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৮০ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৯০ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৩ হাজার ৯৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ২৪৮ এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৭৩৪ জন।
আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে চালু হবে মেট্রোরেল: ওবায়দুল কাদের






পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী - tathyasangjog
November 7, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু […]