১৬ ডিসেম্বরের পর রাজধানীতে চালু হবে মেট্রোরেল: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে মেট্রোরেল চালু হবে।
আজ সোমবার গণভবনে ১০০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় আগামী জানুয়ারির প্রথম ভাগে দেশের প্রথম টানেল (চট্টগ্রামে) উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুনঃ ‘অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়’






দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু - tathyasangjog
November 7, 2022[…] […]
"তিন বছরে আমেরিকায় নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক" - tathyasangjog
November 7, 2022[…] […]