রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর; ভোটগ্রহণ ইভিএমে
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সচিব বলেন, আগামী সোমবার (৭ নভেম্বর) রসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। ২৭ ডিসেম্বর আরও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।
আরও পড়ুনঃ “দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দেবে সরকার”






বাজারে পর্যাপ্ত চিনি আছে: বাণিজ্যমন্ত্রী - tathyasangjog
November 3, 2022[…] […]
বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী - tathyasangjog
November 3, 2022[…] […]