যুক্তরাজ্যে সাবমেরিনে নারীদের যৌন হয়রানি
ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিনে নারী কর্মীদের কর্মকর্তা কতৃক যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
সাবমেরিনে কাজ করা সাবেক নারীরা বলেছেন, কর্মরত অবস্থায় প্রায় সব কর্মকর্তাদের দ্বারাই তারা যৌন হয়রানির স্বীকার হয়েছেন। তিনি ঘুমানোর সময় উচ্চ পদমর্যাদার একজন ব্যক্তির দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। তাছাড়া একজন সিনিয়র অফিসার তার কিডনিতে ঘুষিও মেরেছেন।
অন্যান্য নারীরা অভিযোগ করেছেন যে, তাদের প্রায়ই যৌন কাজ করতে বলা হয়েছিল এবং প্রায়ই ক্লিপবোর্ড ও কলম দিয়ে আঘাত করা হতো।
এ বিষয়ে ব্রিটিশ নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড অ্যাডএম স্যার বেন, অভিযোগগুলোকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন। তাছাড়া রয়্যাল নেভিতে যৌন হয়রানির কোনো স্থান নেই ও এটি সহ্যও করা হবে না। কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে জবাবদিহিতার আওতায় আনা হবে।
আরও পড়ুনঃ “১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে”





