“১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে।
আজ শনিবার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশসুদ্ধ গিলে ফেলবে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান! বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি।
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যাবেন না? যাবেন। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলে দেখা যাবে।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত






আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
October 29, 2022[…] […]
দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই - tathyasangjog
October 29, 2022[…] […]
আগামীকাল শুরু সংসদের ২০তম অধিবেশন - tathyasangjog
October 29, 2022[…] […]
রাজশাহীতে ট্রাকচাপায় ২ জন নিহত - tathyasangjog
October 29, 2022[…] […]
"দুই বাংলার হৃদয়বন্ধন কাঁটাতারের বেড়া মানে না" - tathyasangjog
October 29, 2022[…] […]
যুক্তরাজ্যে সাবমেরিনে নারীদের যৌন হয়রানি - tathyasangjog
October 29, 2022[…] […]
১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক - tathyasangjog
October 29, 2022[…] […]
রোববার সীমান্ত নিয়ে বৈঠকে বসছে বিজিবি-বিজিপি - tathyasangjog
October 29, 2022[…] […]